News update
  • Rosatom Launches Bangladesh's First Nuclear Power Plant     |     
  • Govt Approves Bogura City Corporation, 5 Upazilas     |     
  • Parliament’s Budget Session to Begin on June 7     |     
  • BSF drone in BGB custody after crashing inside BD territory     |     

নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে ঢুকল দ্রুতগতির ট্রাক, নিহত ৪

গ্রীণওয়াচ ডেস্ক দূর্ঘটনা 2026-01-01, 9:56am

kaalihaatii-ae22ee9961e8eb2bf68d4a44ff3dc2721767239780.jpg




রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া কলাহাটে বালু ভর্তি ট্রাকচাপায় চারজন নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৭টা ৫০ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে ৭টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব দুই কিলোমিটার। বালু ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের ভিতরে ঢুকে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। পুঠিয়া ফায়ার স্টেশনের একটি ইউনিট ও নাটোর ফায়ার স্টেশনের একটি ইউনিট উদ্ধার কাজ করছে।

এ ঘটনায় চারজন নিহত ও একজন আহত হয়েছেন বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস।