News update
  • Ruhul Kabir Rizvi Named BNP Acting Secretary General     |     
  • Over 770 US Service Members Killed or Injured in Iran War     |     
  • Mirza Fakhrul Elected Bangladesh’s 23rd President     |     
  • Fakhrul Dreams of a Happy, Prosperous Bangladesh     |     
  • Trump vows 'tremendous' economic costs on Iran partners     |     

সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন করে পরবর্তীতে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

গ্রীণওয়াচ ডেস্ক নির্বাচন 2026-08-20, 5:03pm

sbraassttrmntrii_saalaahuddin_aahmd-a85b6247487b25774b0bd114719deeb11787223780.jpg




স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন করে ওই বিধান অনুযায়ী পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রায় ৩৫ বছর পর দেশে সাংবিধানিকভাবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে। এবারের নির্বাচনে বিরোধী দলেরও প্রার্থী রয়েছে। তার মতে, এভাবেই রাষ্ট্রপতি নির্বাচন হওয়া উচিত।

তিনি বলেন, এর মাধ্যমে দেশের মানুষ প্রত্যাশিত গণতান্ত্রিক চর্চার সুযোগ দেখতে পাবে।

সালাহউদ্দিন আহমদ জানান, সংবিধান সংশোধন নিয়ে গঠিত কমিটিতে বিরোধী দল এখনও যোগ দেয়নি। তবে ভবিষ্যতে সংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আনার বিষয়টি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন সংশোধিত ৭০ অনুচ্ছেদের বিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে।

বর্তমান ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো সংসদ সদস্য দলীয় সিদ্ধান্তের বিপক্ষে ভোট দিলে তার সংসদীয় আসন শূন্য হওয়ার বিধান রয়েছে। সাম্প্রতিক রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে এই অনুচ্ছেদ নিয়ে রাজনৈতিক ও সাংবিধানিক বিতর্কও তৈরি হয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচনে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন—বিএনপি মনোনীত প্রার্থী দলটির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।