News update
  • Bidisha Siddique Arrested in Fraud Case     |     
  • As wars spread, the global food system unravels     |     
  • Holy Eid-e-Miladunnabi Wednesday     |     
  • EU sees Bangladesh as partner of growing strategic importance: Miller     |     
  • Journalism’s main task is to question power: Swapon     |     

আমির হামজার মায়ের ওপর লাঞ্ছনার অভিযোগ

গ্রীণওয়াচ ডেস্ক নির্বাচন 2026-01-29, 8:12pm

fdgdfgrewerw-768df2aef585e575b9033aaffca522651769695948.jpg




কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজা অভিযোগ করেছেন যে, ভোট প্রচারণার সময় তার মা ও নারী কর্মীরা অপমান ও লাঞ্ছনার শিকার হয়েছেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়নের বাক্স ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে বলে তিনি জানিয়েছেন।

মুফতি আমির হামজা তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে বলেন, নারীদের ভোটারদের কাছে প্রচারণায় যাওয়ার সময় যুবদল নেতা নাসিরের নেতৃত্বে কয়েকজন তাদের ভ্যানিটি ব্যাগ ও লিফলেট ছিনিয়ে নেয়। এ সময় তার মায়ের সঙ্গে নারীরা উপস্থিত ছিলেন এবং তাদের সাথে দুর্ব্যবহার করা হয়।

তিনি এই ঘটনায় বলেন, নারীদের ওপর এই ধরনের আচরণ রাজনৈতিক সহনশীলতার চরম লঙ্ঘন। একজন মায়ের সম্মান ও নারীর মর্যাদা ক্ষুণ্ণ করে কোনো রাজনীতি টিকে থাকতে পারে না। ভোট চাওয়া প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। সেই অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা জনগণ কখনো মেনে নেবে না।

মুফতি আমির হামজা প্রশাসনের প্রতি দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তিনি সংশ্লিষ্ট রাজনৈতিক নেতাদের দায়িত্বশীল ও সংযত আচরণের আহ্বান জানান।

তিনি বিরোধী পক্ষকে সতর্ক করে বলেন, পালিত সন্ত্রাসীদের সংযত করার জন্য অনুরোধ জানাচ্ছেন। মায়েদের প্রতি হাত বাড়ানো বন্ধ করার অনুরোধ করে মুফতি আমির হামজা বলেন, ইতিহাস সাক্ষী যারা মায়ের সম্মান ক্ষুণ্ণ করেছে, তারা শেষ পর্যন্ত ধ্বংস হয়েছে।

ঘটনাটি রাজনৈতিক উত্তেজনার মধ্যেই ঘটায় এলাকায় উত্তাপ বিরাজ করছে এবং প্রশাসনের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে নজরদারি করা হচ্ছে।