News update
  • World Bank to Provide $150.75m for Bangladesh RAISE Project     |     
  • Press Secretary Alleges Indian Media, AL Spread Disinformation     |     
  • Hasina Gets 10 Years in Purbachal Plot Corruption Cases     |     
  • NASA Finds Ammonia Compounds on Jupiter Moon Europa     |     
  • Remittance Inflow Surges 45% to $3.17bn in January     |     

১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার তারিখ ঘোষণা

গ্রীণওয়াচ ডেস্ক পরীক্ষা 2022-11-14, 1:42pm




১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।

সোমবার (১৪ নভেম্বর) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, স্কুল-২ ও স্কুলপর্যায়ের পরীক্ষা আগামী ৩০ ডিসেম্বর এবং কলেজ পর্যায়ের পরীক্ষা ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। দুটি পরীক্ষাই সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত চলবে।

পরীক্ষা-সংক্রান্ত তথ্যের বিষয়ে জানার জন্য www.ntrca.gov.bd বা http://ntrca.teletalk.com.bd ওয়েবসাইট ভিজিট করার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালের ২৩ জানুয়ারি ১৭তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ নিবন্ধন পরীক্ষা তিন ধাপে অনুষ্ঠিত হবে। প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হবে। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণদের দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষা এবং শেষ ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা নেয়া হবে। তথ্য সূত্র আরটিভি নিউজ।