News update
  • China Mulls Bid to Host 2028 UN Climate Talks     |     
  • Ebola outbreak spreading exponentially, UN responders warn     |     
  • Four sworn in as ministers, two more as state ministers     |     
  • Mirza Fakhrul takes oath as 23rd President     |     

কুয়াকাটায় ১০ম শ্রেনীর শিক্ষার্থীর লাশ উদ্ধার

পুলিশ 2023-02-27, 10:58pm

kuakata-20-bed-hospital-3-ff02018586f829afed3b8b38a26a5eff1677517095.jpg

Kuakata 20-bed hospital



পটুয়াখালী: কুয়াকাটা পৌরসভার ১নং ওয়ার্ডের ৬০ ঘর এলাকার অটো চালক কবির হাওলাদারের কন্যা কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর শিক্ষার্থী তানিয়ার লাশ কুয়াকাটা ২০ শয্যা হাসপাতাল থেকে উদ্ধার করে মর্গে প্রেরন করে পুলিশ।

আজ সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে পুলিশ। প্রাথমিক ভাবে তানিয়ার মৃতু্্যর কারন জানা যায়নি।
তবে তানিয়ার পরিবারের দাবী, তানিয়া মায়ের সাথে অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। - গোফরান পলাশ