News update
  • Bus Fares Rise by 17 Paisa Per Kilometre     |     
  • PM arrives in New York to attend 81st UNGA session     |     
  • Jatri Kalyan Samity urges withdrawal of increased fuel prices     |     
  • Global Diesel Shortage Likely to Persist Into 2027     |     

টঙ্গীতে যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযান, আটক ৪০

গ্রীণওয়াচ ডেস্ক পুলিশ 2024-11-04, 8:43am




গাজীপুরের টঙ্গীতে যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযানে ৪০ জনকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৩ নভেম্বর) রাত সাড়ে তিনটার দিকে টঙ্গীর কেরাণিটেক বস্তিতে এ অভিযান চালানো হয়।

অভিযানে বস্তির কয়েকটি ঘর থেকে গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, দেশীয় অস্ত্র, নগদ ২২ লাখ ৮১ হাজার ৩০০ টাকাসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার এবং মাদক কারবারের সঙ্গে জড়িত ৪০ জনকে আটক করে যৌথ বাহিনী।

সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি ও পুলিশের সমন্বয়ে এই অভিযানে প্রায় ৫০০ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অংশ নিয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

আরটিভি