News update
  • BNP fast-tracks cabinet plans after resounding victory     |     
  • Modi Calls Tarique, Pledges India’s Support     |     
  • Bangladesh Set for First Male PM in 35 Years     |     
  • Presence of women voters is noticeable at polling stations in Kalapara     |     
  • Tarique Rahman wins both Dhaka-17, Bogura-6 seats     |     

কসোভোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির

গ্রীণওয়াচ ডেক্স প্রবাস 2023-12-20, 10:22am

resize-350x230x0x0-image-252527-1703021144-b5a62c02badfb68e63c48b2957f56f3c1703046151.jpg




রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কসোভোর বিনিয়োগকারীদেরকে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলসহ বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে বঙ্গভবনে বাংলাদেশে কসোভোর বিদায়ী রাষ্ট্রদূত গুনার উরেয়া রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের ব্রিফিংয়ে জানান, সাক্ষাৎকালে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সফলভাবে দায়িত্ব পালনের জন্য কসোভোর বিদায়ী রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। বাংলাদেশ বিশ্বের সব দেশের সাথেই দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়াতে আগ্রহী বলে জানান তিনি।

বাংলাদেশ ও কসোভোর মধ্যে সহযোগিতা এবং বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধির বিদ্যমান সম্ভাবনাকে কাজে লাগাতে দু’দেশের মধ্যে সরকারি ও বেসরকারি পর্যায়ে যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এসময় দু’দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আগামীতে আরো জোরদার হবে বলে আশা প্রকাশ করেন রাষ্টপ্রধান।

বৈঠকে কসোভোর বিদায়ী রাষ্ট্রদূত যোগাযোগ, অবকাঠামো উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, তথ্য-প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করেন।

বাংলাদেশে দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার জন্য তিনি রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান।

এ সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহউদ্দিন ইসলাম এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান। তথ্য সূত্র বাসস