News update
  • Spain Beat France to Reach World Cup Final     |     
  • Ismail Elfath, referee for England-Argentina semifinal     |     
  • BSEC approves liquidation of Vanguard AML BD Finance Mutual Fund One     |     
  • 200 economists for urgent action to tackle AI's impact on jobs, economy     |     
  • PM Launches National Startup Platform for Entrepreneurs     |     

ইংল্যান্ড ম্যাচে ডি পলকে নিয়ে সংশয়

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2026-07-15, 8:36am

mesi_ddi_pl-cd2d93629cd3a60b3132659a3f352f5e1784083007.jpg

লিওনেল মেসির সঙ্গে রদ্রিগো ডি পল। ছবি : এএফপি



বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। বিশ্বকাপের অন্যতম হাইভোল্টেজ ম্যাচ বলা হচ্ছে দুই দলের এই লড়াইকে। যেখানে সুপারকম্পিউটার থেকে বিশ্লেষক— কেউই এককভাবে এগিয়ে রাখতে পারছে না কোনো দলকে।

আজ বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় দিনগত রাত ১টায় আটলান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই হাইভোল্টেজ ম্যাচ।

দুই দলের মাঠের লড়াইয়ে নামতে আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। আপাতত আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি শিষ্যদের নিয়ে শেষ মুহূর্তের রণকৌশল চূড়ান্ত করতে ব্যস্ত সময় পার করছেন। আর সমর্থকদের প্রশ্ন, কেমন হবে শুরুর একাদশ।

এরই মাঝে গুঞ্জন শোনা যাচ্ছে, ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার মাঝমাঠের প্রধান ভরসা রদ্রিগো ডি পলকে নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। আর্জেন্টিনার জনপ্রিয় সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস-এর খবর অনুযায়ী, সুইজারল্যান্ডের বিপক্ষে জয়ী ম্যাচের একাদশই ধরে রাখার সম্ভাবনা বেশি।

তবে এর মাঝেও কিছু পরিবর্তনের আভাস মিলেছে। আর সেটি হতে পারে মাঝমাঠেই। আর সেটি হলে বাদ পড়তে পারেন অভিজ্ঞ রদ্রিগো ডি পল। কারণ, আর্জেন্টিনার গত কয়েকটি ম্যাচ লক্ষ্য করলে দেখা যায়, ডি পলকে ম্যাচের নির্ধারিত সময়ের আগেই তুলে নেওয়া হচ্ছে। আর এতেই তাকে নিয়ে সংশয় আরও ঘনীভূত হয়েছে।

শেষ পর্যন্ত স্কালোনি যদি ডি পলকে বেঞ্চে বসানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেন, তবে তার জায়গায় নিকোলাস গঞ্জালেস অথবা জুলিয়ানো সিমিওনের সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে।

নিকোলাস গঞ্জালেস টুর্নামেন্টজুড়ে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে দুর্দান্ত খেলেছেন। তিনি একাদশে ঢুকলে মাঝমাঠে বাড়তি গতি পাবে আর্জেন্টিনা। অন্যদিকে, সিমিওনের একাদশে থাকাটা হবে কিছুটা চমকপ্রদ। বিশ্বকাপে এখন পর্যন্ত খুব কম সুযোগ পেলেও কোচ তাকে বিভিন্ন ম্যাচে বাজিয়ে দেখেছেন।

রক্ষণভাগেও ছোটখাটো পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। রাইট-ব্যাক পজিশনে নাহুয়েল মোলিনা না গঞ্জালো মন্তিয়েল— কাকে দেখা যাবে, তা নিয়ে এখনও নিশ্চিত নন সমর্থকরা। আর্জেন্টিনা শিবিরে এখন মূল লক্ষ্য ইংল্যান্ডের আক্রমণভাগ সামলে নিজেদের স্বাভাবিক ছন্দ ধরে রাখা।

আজকের ম্যাচের একাদশ নিয়ে কোচ স্কালোনি এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেননি। ম্যাচের কয়েক ঘণ্টা আগে খেলোয়াড়দের জানানো হবে মূল একাদশ।