News update
  • Uncertainty over possible US-Iran talks as Trump extends ceasefire     |     
  • Bangladesh eyes broader bilateral engagements with African nations     |     
  • Trump Extends Iran Ceasefire, Seeks Time for Talks     |     
  • SSC and Equivalent Exams Begin Nationwide     |     
  • US, Iran Signal War Readiness as Talks Hang in Balance     |     

সিঙ্গাপুর ম্যাচে বাংলাদেশের একাদশে আছেন যারা

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2025-06-10, 6:54pm

bd-sin-bff_0-e5d4e6ce115804aed0166aa1e378b2901749560081.jpg




আর কিছুক্ষন পরে শুরু হচ্ছে বাংলাদেশ-সিঙ্গাপুর ফুটবল মহারণ। সেই মহারণে কারা হচ্ছেন লাল-সবুজের সৈনিক ইতোমধ্যে তা নিশ্চিত হয়েছে। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য একাদশ ঘোষণা করেছেন কোচ হাভিয়ের কাবরেরা। এই ম্যাচ দিয়েই বাংলাদেশের জার্সিতে অভিষেক হচ্ছে শমিত সোমের।

ভুটানের বিপক্ষে ম্যাচ থেকে ৩টি পরিবর্তন এনেছেন বাংলাদেশের স্প্যানিশ কোচ কাবরেরা। শমিত সোমকে জায়গা দিতে প্রথম একাদশ থেকে বাদ পড়েছেন নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া। সোহেল রানা সিনিয়রের জায়গায় একাদশে ঢুকেছেন মোহাম্মদ হৃদয়। ডিফেন্ডার তাজ উদ্দিনের পরিবর্তে জায়গা পেয়েছেন শাকিল আহাদ তপু।

গোলবারের নিচে ভরসা মিতুল মারমার বিশ্বস্ত হাত জোড়া। ফরোয়ার্ড লাইনে রয়েছেন রাকিব হোসেন, ফাহমিদুল ইসলাম ও সৈয়দ শাহ কাজেম। মিডফিল্ডে জুটি বেধেছেন হামজা ও শমিত সোম। তাদের সঙ্গে জায়গা করে নিয়েছেন মোহাম্মদ হৃদয়।

ডিফেন্সে কাবরেরার পছন্দ সাদ উদ্দিন, তপু বর্মন, তারিক কাজী ও শাকিল আহাদ তপু।

বাংলাদেশ একাদশ

তপু বর্মন (অধিনায়ক), মিতুল মারমা, হামজা চৌধুরী, ফাহমিদুল ইসলাম, শমিত সোম, সৈয়দ শাহ কাজেম, মোহাম্মদ হৃদয়, রাকিব হোসেন, সাদ উদ্দিন, তারেক কাজী, শাকিল আহাদ তপু