News update
  • Dhaka Wants Conducive Environment For PM Tarique’s India Visit     |     
  • Healthy Diet Becomes Costlier Although Hunger Eases     |     
  • Biodiversity Still at Breaking Point; With It Our Survival     |     
  • The Fight To Preserve Indigenous Languages     |     
  • Glacial collapse cause mudslide-flood on China Nepal borders     |     

স্বর্ণের দাম বাড়ল, দেশের ইতিহাসে সর্বোচ্চ

গ্রীণওয়াচ ডেস্ক বানিজ্য 2025-10-19, 10:08pm

deqwewqeqw-cd47ca2f966da1806532d464e1a66f711760890096.jpg




দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েছে। ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৫০ টাকা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ১৭ হাজার ৩৮২ টাকা। এটি দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম।

রোববার (১৯ অক্টোবর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আগামীকাল সোমবার থেকে এই নতুন দাম কার্যকর হবে বলে জানায় সংগঠনটি।

বাজুসের নতুন দাম অনুযায়ী, আগামীকাল সোমবার ভরিপ্রতি ২১ ক্যারেট স্বর্ণের দাম হবে দুই লাখ সাত হাজার ৫০৩ টাকা, ১৮ ক্যারেটের দাম এক লাখ ৭৭ হাজার ৮৫৩ টাকা ও সনাতন পদ্ধতির ভরিপ্রতি স্বর্ণের দাম হবে এক লাখ ৪৮ হাজার ৭৪ টাকা।

আজ রোববার প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ দুই লাখ ১৬ হাজার ৩৩২ টাকা, ২১ ক্যারেট দুই লাখ ছয় হাজার ৪৯৯ টাকা, ১৮ ক্যারেট এক লাখ ৭৭ হাজার এক টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণ ভরিপ্রতি এক লাখ ৪৭ হাজার ৩৫১ টাকায় বিক্রি হয়েছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) ও বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ হবে। গয়নার ডিজাইন ও মানভেদেব মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে।