News update
  • 90pc of 3Mt annual e-wastes not recycled, cause health hazards in BD     |     
  • UNGA backs historic World Court climate crisis ruling     |     
  • Air France, Airbus found guilty of manslaughter over 2009 jet tragedy      |     
  • Navy, Coast Guard are working to protect security of sea - Navy Chief     |     
  • Call agriculture national profession: Krishak Oikya Foundation     |     

ভিভোর ফটোগ্রাফি প্রতিযোগিতায় সেরা বাংলাদেশ

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2022-07-21, 6:44pm

জার্নি অব এইজ শিরোণামে এক্স ট্যালেন্ট অ্যাওয়ার্ড বিভাগে বাংলাদেশের মেহেদী হাসানের এই ছবিটি স্থান করে নেয়।



সারাবিশ্বে গত ৬ জুন থেকে ২৩ জুন পর্যন্ত চলে ভিভো দ্বিতীয় গ্লোবাল ফটোগ্রাফি প্রতিযোগিতার আসর। এক্স টেলেন্ট, বেস্ট শট ও দ্য পপুলারিটি এই তিন ক্যাটাগরিতে ছবি আহবান করা হয়। এতে অংশ নেয় বিশ্বজুড়ে শতাধিক ফটোগ্রাফার। জমা পড়ে হাজারও ছবি। 

প্রতিযোগিতার প্রথম পর্বে বাংলাদেশের নাসিম রেজার তোলা শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের ছবিটি ‘দ্য পুপলারিটি বিভাগে সেরা হয়। ভিভোর ওয়েবসাইটে ছবিটি দেওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে ২০ হাজারেরও বেশি লাইক পড়ে। ওই ক্যাটাগরিতে দ্বিতীয় হয়েছেন বাংলাদেশের মুতাকাব্বির রাজ ও তৃতীয় হয়েছেন ভারতের অজয়।

এক্স-ট্যালেন্ট ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন ৮ জন যার মধ্যে বাংলাদেশি একজন। প্রতি বিজয়ী পাচ্ছেন একটা করে ভিভো এক্স৮০ ফাইভজি স্মার্র্টফোন। দ্য বেস্ট শট ক্যাটাগরিতে ১২ জন বিজয়ীর প্রত্যেকে পাচ্ছেন এক্স৮০ ফাইভজি স্মার্টফোন। এরমধ্যে বাংলাদেশি তিনজন। আর পপুলারিটি ক্যাটাগরিতে ৭০ জনের মধ্যে দশজন বাংলাদেশি আছেন। তাঁরা প্রত্যেকে পাচ্ছেন ভিভো ওয়ারলেস স্পোর্ট লাইট। বিজ্ঞপ্তি।