News update
  • Long-term support for Manta gypsy fishing community urged     |     
  • Customs blocks import of nearly 2000 drones by Chawk Bazar trader     |     
  • Bangladesh Faces Volatile Monsoon With Resilient Response     |     
  • Tarique Put Bangladesh’s Interests First at UN: Mahdi     |     
  • Crackdown on extortionists, criminals to be intensified : Home Minister     |     

এলপিজির কৃত্রিম সংকট তৈরি করা হলে ব্যবস্থা : জ্বালানি মন্ত্রী

গ্রীণওয়াচ ডেস্ক বিদ্যুৎ 2026-10-01, 8:20am

jbaalaani_mntrii-617b7761d775698c1817ec63e2ee325c1790821227.jpg




বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ কৃত্রিমভাবে এলপিজি সংকট তৈরি করা হলে কিংবা বিইআরসি নির্ধারিত দামের চেয়ে বেশি দাম নেওয়া হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন। সারা দেশে এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে জেলা প্রশাসকদের আরও সতর্ক থাকারও নির্দেশ দেন তিনি।

আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে জেলা প্রশাসকদের সঙ্গে অনুষ্ঠিত অনলাইন বৈঠকে জ্বালানি মন্ত্রী এই নির্দেশনা দেন।

বৈঠকে জ্বালানি মন্ত্রী দেশের কোথাও এলপিজির (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) কৃত্রিম সংকট তৈরি করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নির্ধারিত দামের বেশি দাম নেওয়া হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছেন।

মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, দেশে এলপি গ্যাসের সরবরাহে কোনো ঘাটতি নেই। সরবরাহ স্বাভাবিক থাকা সত্ত্বেও কেন এলপিজির ঘাটতির কথা শোনা যাচ্ছে এবং কেন বেশি দাম নেওয়া হচ্ছে, সে বিষয়ে তথ্য ও প্রমাণসহ প্রতিবেদন পাঠাতে জেলা প্রশাসকদের নির্দেশ দেন তিনি।

জ্বালানি মন্ত্রী জানান, জেলা প্রশাসকদের কাছ থেকে তথ্য পাওয়ার পর আমদানিকারক ও সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কোনো এলাকায় সরবরাহ কম পাওয়া গেলে সেখানে সরবরাহ বাড়াতে পদক্ষেপ নেওয়া হবে।