News update
  • Bangladesh sees 31 risky heat days, 25 for CC, this summer     |     
  • ECNEC Approves Three Metro Rail Projects Worth Tk2.5tn     |     
  • Rising violence triggers UNSC emergency meeting on Yemen     |     
  • Gaza remains recovery points to possible war crimes: Volker Turk     |     

ফুটবল কিংবদন্তি মেসি যখন ফটোগ্রাফার

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2022-12-19, 8:11am




ফুটবল বিশ্বের সবচেয়ে আলোচিত নাম এখন লিওনেল মেসি। বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে পরাজিত করে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করার পাশাপাশি সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল জিতে এখন রীতিমত উড়ছেন এই ফুটবল জাদুকর। উড়ছেন কি? যদি উড়েই থাকেন তবে মাটিতে পা রেখে স্ত্রী-সন্তানদের সঙ্গে কিভাবে এত সহজে দুস্টুমিতে মেতে ওঠতে পারেন? পুরস্কার বিতরণী শেষ হতে না হতে স্ত্রী সন্তানের ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েছিলেন মেসি। তাদের আবদার রাখতে নানা ভঙ্গিতে বেশ কিছু ছবি তুলে দেন তিনি। সময়টা বেশ উপভোগই করছিলেন যেন। বিষয়টি নজর এড়ায়নি সংবাদমাধ্যমের। মুহূর্তের মধ্যেই মেসির এই মুহূর্ত ক্যামেরাবন্দি করতে সময় নেননি সংবাদমাধ্যমের কর্মীরা।

৩৬ বছরের খরা কাটিয়ে মেসির হাত ধরে আর্জেন্টিনা পেয়েছে বিশ্বকাপ। ট্রফি পাওয়ার পর সতীর্থদের সঙ্গে উদযাপন সংক্ষিপ্ত করে পরিবারের সঙ্গে ব্যস্ত হয়ে যান মেসি। সুখস্মৃতিগুলো ধরে রাখতে ক্যামেরা বন্দি করতে থাকেন একের পর।

এই ছবিগুলো তিনি আবার তার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন নিজের ভেরিফাইড অ্যাকাউন্টের মাধ্যমে। ছবিগুলোতে দেখা যাচ্ছে, বিশ্বকাপ ট্রফিতে চুমু খাচ্ছেন তার স্ত্রী রোকুজ্জো। এই ছবি আবার ফ্রেমবন্দি করছেন মেসি। ছবিতে মেসির সঙ্গে তার সন্তানেরাও রয়েছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।