News update
  • Security, sacrifice or opportunity: Climate action visions differ      |     
  • Four New Subjects to Join Curriculum From 2027     |     
  • Strong children mean a stronger Bangladesh: PM     |     
  • UK All-Party Parliamentary Group on BD Meets Humaiun Kobir     |     
  • World Bank Keeps Bangladesh FY27 Growth Forecast at 3.4%     |     

একই পরিবার থেকে ব্যাংক পরিচালক হতে পারবেন সর্বোচ্চ ৩ জন

গ্রীণওয়াচ ডেস্ক ব্যাঙ্কিং 2023-07-27, 9:33am

resize-350x230x0x0-image-233192-1690427259-d3d60ca7611366ef2e2907d622784e411690428819.jpg




ব্যাংক কোম্পানি (সংশোধন) আইন-২০২৩ অনুযায়ী এক পরিবার থেকে পরিচালকের সংখ্যা তিনজনে নামিয়ে আনতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার (২৬ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে ব্যাংক কোম্পানি (সংশোধন) আইন-২০২৩-এর ১৫ (১০) ধারা মেনে চলার জন্য নির্দেশনা জারি করা হয়েছে।

এর আগে ব্যাংক কোম্পানি আইন-১৯৯১ (সংশোধন ১৯৯৮8)-এর ১৫(১০) ধারা অনুযায়ী এক পরিবারে চারজন পরিচালক থাকতে পারত।

ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়, আইন মেনে চলতে একই পরিবারের তিনজনের বেশি বোর্ডে থাকলে কাউকে পদত্যাগ করতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট পরিচালকদের পারস্পরিক সমঝোতায় পৌঁছাতে হবে। যদি তারা সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হন, তাহলে পরিচালক বেছে নিতে বোর্ড মিটিংয়ে লটারির আয়োজন করতে হবে।

ব্যাংক কোম্পানি আইন-১৯৯১-এর সংশোধনী অনুযায়ী একই সময়ে একটি ব্যাংকের পরিচালনা বোর্ডে একই পরিবারের সর্বোচ্চ চারজন সদস্য বসতে পারবেন। কিন্তু, ২০১৮ সালে আইনটিতে পরিবর্তন আনা হয়। চলতি বছরের ২১ জুন জাতীয় সংসদে পাস হওয়া নতুন আইনে বলা হয়েছে, একক পরিবারের পরিচালকের সংখ্যা তিনজনের বেশি হতে পারবে না।

একটি পরিবার থেকে পরিচালকের সংখ্যা হ্রাস করা হলেও, ব্যাংক কোম্পানি আইনের সর্বশেষ সংশোধনীতে একজন পরিচালকের মেয়াদ ৯ বছর থেকে বাড়িয়ে ১২ বছর করা হয়েছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।