News update
  • Gaza unsafe for civilians as Israeli attacks hit homes, classrooms     |     
  • El Niño May Push 49 Million More Into Acute Hunger     |     
  • Acting President Urges Unity on National Interest     |     
  • Strong El Nino to dominate global climate in late 2026: WMO     |     
  • July Mass Uprising Day Today     |     

ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠায় মূলধন লাগবে কমপক্ষে ৩০০ কোটি টাকা

গ্রীণওয়াচ ডেস্ক ব্যাঙ্কিং 2025-08-27, 7:56am

ettiem-buth-e34ee9528cffb9dc95aaa6b8118f135b1756259797.jpg




দেশে ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার জন্য নতুন গাইডলাইন প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। ‘ডিজিটাল ব্যাংক স্থাপনবিষয়ক গাইডলাইনস, ভার্সন-২’ শীর্ষক এ নির্দেশনায় ব্যাংকখাতে আধুনিক প্রযুক্তি সংযোজন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা এবং আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও সহকারী মুখপাত্র সাঈদা খানম পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন গাইডলাইনে ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার জন্য ন্যূনতম পরিশোধিত মূলধন ১২৫ কোটি টাকা থেকে বাড়িয়ে ৩০০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি উদ্যোক্তা/স্পন্সর এবং প্রধান নির্বাহী কর্মকর্তার যোগ্যতা ও উপযুক্ততার মানদণ্ডে পরিবর্তন আনা হয়েছে। অপারেশনাল কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখা ও গ্রাহক নিরাপত্তা নিশ্চিত করতে সাইবার সিকিউরিটি সংক্রান্ত নতুন বিধানও সংযোজন করা হয়েছে।

২০২৩ সালে প্রথমবার গাইডলাইন প্রণয়নের পর প্রায় দুই বছর দেশ-বিদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপট এবং প্রযুক্তির দ্রুত পরিবর্তনের ফলে এ সংশোধিত গাইডলাইন প্রকাশ করা হয়। ডিজিটাল ব্যাংক লাইসেন্স দেওয়ার জন্য আবেদন গ্রহণ শুরু হবে আগামী ১ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। এ বিষয়ে আজ চারটি জাতীয় দৈনিকে বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।

নতুন প্রজন্মের ডিজিটাল ব্যাংকিং সেবা দেশের জনগণের কাছে আরও সহজলভ্য হবে, যা ক্যাশলেস বাংলাদেশ গড়ে তোলা এবং টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক।