News update
  • PM Tarique Rahman likely to visit Japan later this month     |     
  • PM Tarique Heads to Feni for Daylong Programmes     |     
  • Long-term support for Manta gypsy fishing community urged     |     
  • Customs blocks import of nearly 2000 drones by Chawk Bazar trader     |     
  • Bangladesh Faces Volatile Monsoon With Resilient Response     |     

কুয়াকাটায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

ভূমি 2024-11-06, 12:01am

Eviction of illegal structures have started in Kuakata.



পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার সকালে ট্যুরিষ্ট পুলিশ বক্সের সামনে থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলামের নেতৃত্বে এ অভিযান শুরু করা হয়। 

এসময় বাংলাদেশ সেনাবাহিনী, মহিপুর থানা পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানের সময় অবৈধভাবে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা ভেকু দিয়ে গুড়িয়ে দেয়া হয়। আগামী দুই দিন এ অভিযান চলবে বলে জানায় উপজেলা প্রশাসন।

এর আগে অবৈধ দখলদারদের বীচ ম্যানেজমেন্ট কমিটির নির্ধারিত জায়গায় স্থানান্তরের জন্য গত ৩ দিন সপ্তাহ যাবৎ মাইকিং করে পাউবো কর্তৃপক্ষ। যারা স্থাপনা সরিয়ে নেয়নি তাদের স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন। - গোফরান পলাশ