News update
  • Bangladesh Set for First Male PM in 35 Years     |     
  • Presence of women voters is noticeable at polling stations in Kalapara     |     
  • Tarique Rahman wins both Dhaka-17, Bogura-6 seats     |     
  • Dhaka’s air ‘very unhealthy’, ranks 3rd most polluted city globally     |     
  • NCP demands vote recount in several constituencies, alleges irregularities     |     

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলায় সাংবাদিক গুরুতর আহত, গ্রেফতার ০২

মিডিয়া 2022-12-05, 10:34pm

Journalist seriously injured in criminal attack in Patuakhali



কলাপাড়া: পটুয়াখালীর গলাচিপায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি ও গলাচিপা প্রেসক্লাবের সাধারন সম্পাদক সোহাগ রহমান। এ ঘটনায় মামলা দায়েরের পর গলাচিপা থানা পুলিশ দু'জন কে আটক করেছে।

এর আগে রবিবার সন্ধ্যা সাতটার দিকে পৌর শহরের পোষ্ট অফিস সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে সোহাগের বাম চোখ এবং বাম চোয়ালে রক্তাক্ত জখম হয়। এসময় তার ক্যামেরা ও ল্যাপটপ ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। এঘটনার সোহাগ বাদী হয়ে ৫ জনের নামে গলাচিপা থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ রাতেই হামলাকারী মারুফ (৩৭) ও আকিদ(২৮) কে গ্রেফতার করেছে। 

গলাচিপা থানার ওসি শোনিত কুমার গাইন বলেন, আহত সাংবাদিক গলাচিপা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গ্রেফতারকৃতদের আজই আদালতে সোপর্দ করা হয়েছে। - গোফরান পলাশ