News update
  • Four New Ministers, Two State Ministers Get Portfolios     |     
  • China Mulls Bid to Host 2028 UN Climate Talks     |     
  • Ebola outbreak spreading exponentially, UN responders warn     |     
  • Four sworn in as ministers, two more as state ministers     |     
  • Mirza Fakhrul takes oath as 23rd President     |     

এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2023-02-27, 8:04pm

resize-350x230x0x0-image-213869-1677499720-005dabd10e914264d63f44f0e2d614b71677506675.jpg




স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও হাসপাতালে নেওয়া হয়েছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তিনি। স্বাস্থ্য পরীক্ষার পর আজ রাতেই তার বাসায় ফেরার কথা রয়েছে। হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে আছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেনসহ বেশ কয়েকজন নেতাকর্মী।

এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের কয়েকজন সিনিয়র নেতা খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। বিকেলে সোয়া ৪টার দিকে গুলশানের নিজ বাসভবন ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন তিনি।

গত বছরের ২২ আগস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল। সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

উল্লেখ্য, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় সাজা হলে কারাজীবন শুরু হয় খালেদা জিয়ার। কিন্তু ২০২০ সালের মার্চে করোনা শুরু হলে পরিবারের আবেদনের প্রেক্ষিতে নির্বাহী আদেশে দণ্ড স্থগিত করে খালেদা জিয়াকে শর্তসাপেক্ষে মুক্তি দেয় সরকার। এরপর থেকে তিনি গুলশানের বাসায়ই থাকছেন। তথ্য সূত্র আরটিভি নিউজ।