News update
  • নিম্নচাপ: কলাপাড়া উপকূলে বৃষ্টিপাত, পায়রা বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত     |     
  • Indices edge up on DSE, CSE but turnover declines on Monday     |     
  • Parliament to resume session on Tuesday after 7-day recess     |     
  • Inflation Falls to 9.16% in June as Food Prices Ease     |     

মঈন খানের বাসায় ব্রিটিশ হাইকমিশনারের নৈশভোজ

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2024-04-07, 7:27am

uieiqq98-528d8418e56106ecf3c02c0411182f981712453288.jpg




বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের বাসায় ইফতার ও নৈশভোজে অংশ নিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক।

শনিবার (০৬ এপ্রিল) সন্ধ্যায় মঈন খানের গুলশানস্থ বাসভবনে আসেন ব্রিটিশ হাইকমিশনার।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তবে, বৈঠকে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা নিশ্চিত করা যায়নি। 

এ বিষয়ে ড. মঈন খানের সাথে বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করেও তার সাথে সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি।

এর আগে শনিবার (৩০ মার্চ) রাজধানীর মগবাজারে  ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে দেখতে গিয়ে সাংবাদিকদের আব্দুল মঈন খান বলেছিলেন, ক্ষমতার জন্য বিদেশিদের ওপর বিএনপি নির্ভর করছে না। আন্দোলনেই তাদের ভরসা। নিউজ সময়