News update
  • BNP finalizes 36 nominations for women’s seats in Parliament     |     
  • Alarming trans-fat levels in food despite regulations: BFSA      |     
  • BD, EU to sign Partnership Coop Agreement (PCA) Monday     |     
  • Missed opportunities, institutional failures mark BD reforms     |     
  • Telcos Seek Priority Power, Fuel to Avert Outages     |     

কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের পর যা বললেন রিজভী

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-07-13, 5:56am

img_20250713_055359-f28633f1a71ee7a0d092b997e8f84bf81752364593.jpg




বোমা মেরে বিএনপিকে ভয় দেখানো যাবে না-এ কথা জানিয়ে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা কারা ঘটিয়েছে তা আন্দাজ করতে পেরেছে দল।

শনিবার (১২ জুলাই) রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তিনটি ককটেল বিস্ফোরণের পর কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, রাজনৈতিক পরিবেশ যাতে বিনষ্ট না হয়, সে বিষয়ে সরকারকে সচেষ্ট থাকতে হবে।

এ হামলার পেছনে যারা জড়িত তাদের দ্রুত খুঁজে বের করার দাবিও জানান তিনি।

দেশ জুড়ে বিভিন্ন ঘটনায় দায় চাপানো হচ্ছে বিএনপির উপর-এ কথা উল্লেখ করে তিনি আরও বলেন, পরিকল্পিতভাবে এ হামলা করা হয়েছে, এটা শেখ হাসিনার কালচার। কার্যালয়ে এসে বোমা কারা মেরেছে, সরকার কী এটা জানে না?

এটা কারা করেছে আন্দাজ করতে পারছি, আমার প্রকাশ্যে যেহেতু দেখিনি তাই নাম বলছি না এখনও, এটা কারা করেছে বের করার দায়িত্ব সরকারের। যারা এটা করেছে পরিণতি কিন্তু ভালো হবে না, পানি ঘোলা করে লাভ নেই বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে শনিবার (১২ জুলাই) রাত ৯টা ৫৮ মিনিটের দিকে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় ৩ ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।