News update
  • Bangladesh Heads to First Gen Z-Driven Competitive Poll     |     
  • EC Lifts Mobile Phone Ban, Bars Photos Inside Booths     |     
  • Youth participation vital to BD’s democratic future: C’wealth Group     |     
  • Stocks retreat on week’s first trading day as turnover drops     |     
  • Free education for girls up to honours if BNP wins: Zubaida Rahman     |     

শুক্রবার ৩০০ ফিটের সব বর্জ্য অপসারণ করবে বিএনপি

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-12-26, 7:57am

ertreterwer-5ceda63cd1305003d683baa10a53aa761766714240.jpg




বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন’ উপলক্ষে রাজধানীর বিমানবন্দর থেকে পূর্বাচলের ৩০০ ফিটে নানা ধরনের বর্জ্য ছড়িয়ে-ছিটিয়ে পড়া অপসারণে মাঠে নামছেন বিএনপির স্বেচ্ছাসেবীরা।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে পুরো পথের আবর্জনা পরিষ্কার করবেন বলে বৃহস্পতিবার রাতে বিএনপির মিডিয়া সেলের এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন’ উপলক্ষে জনসমাবেশে রাজধানীর ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’ (৩০০ ফুট মহাসড়ক), এয়ারপোর্ট রোড ও সংলগ্ন এলাকায় সৃষ্ট সব বর্জ্য ঢাকা মহানগর উত্তর বিএনপি স্বেচ্ছাশ্রমে আগামীকাল শুক্রবার সকাল থেকে অপসারণ কার্যক্রম শুরু করবে।