News update
  • ‘May no other parent lose a child this way’, says Ramisa’s father     |     
  • 5 killed as car crashes into truck on Faridpur expressway      |     
  • Rawhide traders count losses as tanneries duck blame     |     
  • Iran warns of suspending US talks if Israeli attacks on Lebanon continue     |     
  • Girl missing after crocodile drags her into Bagerhat shrine pond     |     

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

গ্রীণওয়াচ ডেস্ক রোগবালাই 2026-06-02, 4:41pm

tyrtytry-cfa6186fbf0af748383ab85b6310ea251780396912.jpg




সারা দেশে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে মৃত্যু না থাকলেও হামের উপসর্গে আরও ৬ শিশু মারা গেছে।

মঙ্গলবার (২ জুন) স্বাস্থ্য অধিদফতরের দেয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এই হিসাব সোমবার (১ জুন) সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।  

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯৪ শিশু মারা গেছে। এর মধ্যে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৯০। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫০৪ শিুশু।

এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়েছে ৪২ শিশু। একই সময়ে ১ হাজার ২৯২ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে।

আরও পড়ুন: বেসরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষায় ৮০ শতাংশ ছাড়, ডাক্তারের ফি না নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৯ হাজার ১৩৬ শিশু।