News update
  • No more “Aynaghar”, perpetrators to face justice: President Fakhrul     |     
  • Battery-powered rickshaws to be banned on Dhaka’s main roads     |     
  • Malaysia to Recruit 200,000 Bangladeshi Workers by End-Sept     |     
  • Lionel Messi scores 4 goals, helps Inter Miami to 7-1 win over Montreal     |     
  • China sends tunnel experts for rescue operations in Nepal     |     

কুয়াকাটা সৈকতে বালু দিয়ে মৎস কন্যার ভাস্কর্য তৈরি করলেন এক পর্যটক

শিল্প-কারুশিল্প 2023-02-20, 10:19pm

marmaid-created-with-sand-in-kuakata-beach-by-a-tourist-on-monday-dcb24ba5d46595cce52f52fecdb04d5f1676909983.jpg

Marmaid created with sand in Kuakata Beach by a tourist on Monday



পটুয়াখালী: পর্যটন নগরী কুয়াকাটা সৈকতের বেলাভূমিতে এক পর্যটকের বালু ভাস্কর্যে ফুটে উঠল কাল্পনিক মৎসকন্যা।  আজ সকালে ২ ঘন্টায় এমন নান্দনিক শিল্পকর্ম ফুটিয়ে  তুলছে গাজিপুর থেকে আসা মো. রফিক নামের এক পর্যটক ও তার বন্ধুরা। এমন  নান্দনিক ভাস্কর্য  দেখতে ভিড় জমিয়েছে কুয়াকাটায় আগত পর্যটকরা। শিল্পকর্মটির পাশে দাঁড়িয়ে কেউ সেলফি তুলছে, কেউ আবার প্রশংসা করছে ভাস্কর্য শিল্পীদের। 

মানুষ এবং মাছের বৈশিষ্ট্য নিয়ে ফুটিয়ে তোলা এই প্রাণীটি দেখতে অনেকটা নারীর মতো। যার আছে কোমর অবধি সোনালী চুল। শরীরের উপরিভাগ নারীদের মতো এবং নিচের দিক মাছের মতো লেজযুক্ত। এমন একটি ভাস্কর্য সমুদ্রের তীরে স্থায়ী ভাবে নির্মাণ করার জোর অনুরোধ করছে কুয়াকাটায় আগত পর্যটকরা। 

ভাস্কর শিল্পী মো. রফিক বলেন ,আমি ও আমার বন্ধুরা মিলে কুয়াকাটায় বেড়াতে আসছি। আমাদের তেমন কোন প্রতিষ্ঠানিক শিক্ষা নেই।  ইউটিউবে দেখে ভাস্কর্যটি তৈরি করেছি।  

খুলনা থেকে আসা পর্যটক হাবিব বলেন, সত্যি অনেক সুন্দর একটা ড্রইং করেছে। এমন একটি ভাস্কর্য স্থায়ীভাবে করলে কুয়াকাটায় নতুন আকর্ষণ হবে।  

কুয়াকাটা পৌরসভার মেয়র মো. আনোয়ার হোসেন হাওলাদার বলেন, কুয়াকাটা সৈকতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা গুনের মানুষ আসে। এক পর্যটকের মাধ্যমে সমুদ্র কন্যার চিত্র ফুটে তুলছে সেটি প্রশংসার দাবিদার। - গোফরান পলাশ