News update
  • Five Auto-Rickshaw Passengers Killed in Cox’s Bazar Crash     |     
  • Joint Special Forces Drill Demonstrates Military's Readiness: PM     |     
  • Hasina Will Be Arrested If She Returns to Bangladesh: Shama     |     
  • ‘Antalya Pact’ at COP31 falls as EU brinkmanship derails plan     |     
  • Beyond Israel’s Election: Palestine’s Self-determination and the ME     |     

দেশে বর্তমানে মোট বেকার কত, জানাল বিবিএস

গ্রীণওয়াচ ডেস্ক সংগঠন সংবাদ 2025-05-18, 6:55pm

img_20250518_185353-44e0bc7d54085954fbf6cfc0c84c73621747572951.jpg




বাংলাদেশে বেকার জনগোষ্ঠীর সংখ্যা বেড়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যমতে, গত বছরের শেষে দেশে বেকারের সংখ্যা ২৬ লাখ ১০ হাজার।

২০২৪ সালের সেপ্টেম্বর শেষে বেকার জনগোষ্ঠী ছিল ২৫ লাখ ৫০ হাজার। কিন্তু অক্টোবর-ডিসেম্বর সময়ে তার আগের তিন মাসের (জুলাই-সেপ্টেম্বর) তুলনায় বেকার বেড়েছে ৬০ হাজার। অর্থাৎ ২০২৪ সাল‌ শেষে দেশে বেকার জনগোষ্ঠীর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ লাখ ১০ হাজারে।

বিবিএসের তথ্য বলছে, ২০২৪ সালে দেশে বেকারত্বের হার ছিল ৪ দশমিক ৪৮ শতাংশ। অন্যদিকে ২০২৩ সালে ছিল ৪ দশমিক ১৫ শতাংশ। আরটিভি