News update
  • Bangladesh Plans Padma Barrage, First Phase at Tk34,608cr     |     
  • US Expands Trump’s Gaza Peace Board, Invites More States     |     
  • Spain Train Collision Kills 21, Leaves Dozens Injured     |     
  • NCP Announces 27 Candidates, Aims for Seats After Exit     |     
  • Govt Defends Prof Yunus’ Backing of ‘Yes’ Vote     |     

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাচসাস’র শোক

গ্রীণওয়াচ ডেস্ক সংগঠন সংবাদ 2025-12-30, 4:07pm

sddadasda-f96dfe3bd1bd3c371502881abe0605481767089262.jpg




তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)। 

চলচ্চিত্র সাংবাদিকদের এই সংগঠনের দপ্তর সম্পাদক রুহুল আমিন ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে এই শোক জানানো হয়।

এক শোকবার্তায় বাচসাস সভাপতি কামরুল হাসান দর্পণ ও সাধারণ সম্পাদক রাহাত সাইফুল বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি তার এক মহান অভিভাবককে হারাল। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাচসাস তার শোকসন্তপ্ত পরিবার ও দলের নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।