News update
  • Cheap reading glasses remain key conduit to better quality of life     |     
  • ডিপি ওয়ার্ল্ডকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর     |     
  • Putin offers to help end Iran war in meeting with Pezeshkian     |     
  • Fired OpenAI Researchers Say Dismissals Chilled Safety Efforts     |     
  • Dhaka Fifth Most Polluted City Globally on Friday Morning     |     

যৌথ বিমান মহড়ার সময় বৃদ্ধিতে সম্মত যুক্তরাষ্ট্র ও দ.কোরিয়া

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2022-11-03, 4:48pm




দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনী বৃহস্পতিবার বলেছে, তারা যুক্তরাষ্ট্রের সাথে চলমান যৌথ বিমান মহড়ার সময় বাড়াবে। 

উত্তর কোরিয়ার ‘সাম্প্রতিক উস্কানিমূলক’ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কারণে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের কয়েকশ’ যুদ্ধবিমানের অংশগ্রহণে সিউল ও ওয়াশিংটন তাদের এযাবতকালের সর্ববৃহৎ এ যৌথ বিমান মহড়া শুরু করে। খবর এএফপি’র।

পিয়ংইয়ংয়ের তিনটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কয়েক ঘণ্টা পর এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনী জানায়, ‘যৌথ বিমান বাহিনী ‘ভিজিল্যান্ট স্টর্ম’ নামের এ বিমান মহড়ার সময় বাড়ানোর ব্যাপারে সম্মত হয়েছে। উত্তর কোরিয়ার সাম্প্রতিক উস্কানিমূলক কর্মকা-ের ফলে গত ৩১ অক্টোবর থেকে তারা এ মহড়া চালানো শুরু করে।’ তথ্য সূত্র আরটিভি নিউজ।