News update
  • RMG Unrest Costs 317 Factories $428m in 18 Days: BGMEA     |     
  • Bangladesh Urges India to Begin Ganges Treaty Talks     |     
  • COP31: A Failure of Climate Leadership in a Warming World     |     
  • UN Climate Talks collapse over fossil fuel phaseout, warming limit deadlock     |     
  • Bangladesh Plans Major Changes to Bank Board Rules     |     

এক রিলসেই ২২ লাখ ভিউ! কনের আভিজাত্যে আলোচনায় পূর্ণিমা

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2026-11-21, 5:18pm

new_project-6544b2fdc1eff4a6cd689c418cc750ba1795259904.jpg




ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা বরাবরই তার রুচিশীলতা ও স্টাইল সেন্স দিয়ে ভক্তদের নজর কাড়েন। সম্প্রতি ফেসবুকে নিজের অফিশিয়াল পেজে একটি বিশেষ ব্রাইডাল লুকের ভিডিও রিলস প্রকাশ করেছেন তিনি, যা মুহূর্তেই সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। কনের সাজে অভিনেত্রীর আভিজাত্যপূর্ণ উপস্থাপনা ও দৃশ্যমান মুগ্ধতা দর্শকদের মধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

নিজের ফেসবুক পেজে প্রকাশিত রিলস ভিডিওটিতে পূর্ণিমাকে দেখা গেছে ঐতিহ্যবাহী ও রাজকীয় কনের সাজে। পুরো ভিডিওটির দৃশ্যপট সাজানো হয়েছে লাল পর্দা এবং ঝলমলে ঝাড়বাতির আবহে, যা পুরো আয়োজনে এনেছে নাটকীয় ও আভিজাত্যপূর্ণ আমেজ। ভিডিওর বিভিন্ন ফ্রেমে কখনো ওড়নার আড়াল থেকে হাত বাড়িয়ে দিতে, আবার কখনো আয়নার সামনে নিজের প্রতিবিম্ব দেখে হাসিমুখে ধরা দিতে দেখা যায় এই অভিনেত্রীকে।

ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে পূর্ণিমা লিখেছেন, ‘কনের আভিজাত্যের শিল্প। প্রতিটি ফ্রেমেই যেন সৌন্দর্য।’ প্রকাশের দুই দিনের মধ্যেই রিলসটি দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পায়। সর্বশেষ তথ্য অনুযায়ী, ভিডিওটি ২২ লাখেরও বেশি বার দেখা হয়েছে। এ ছাড়া এতে জমা পড়েছে ৮৭ হাজারের বেশি প্রতিক্রিয়া এবং প্রায় ২ হাজার ২শ মন্তব্য। ভক্ত ও অনুসারীদের অনেকেই কমেন্ট বক্সে তার সাজ, অভিব্যক্তি এবং ভিডিওর নান্দনিকতার প্রশংসা করেছেন।

দীর্ঘদিন ধরেই বড় পর্দা ও ছোট পর্দায় সাবলীল অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ও লাইফস্টাইল দিয়েও আলোচনায় থাকেন পূর্ণিমা। সাম্প্রতিক সময়ে অভিনয়ে কিছুটা অনিয়মিত থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় তিনি। বিভিন্ন সময়ে ফটোশুট কিংবা বিশেষ লুকের ভিডিও শেয়ার করে ভক্তদের সঙ্গে যুক্ত থাকেন। বিশেষ করে বিয়ের মৌসুমে বা উৎসবের আবহে তার ব্রাইডাল লুকগুলো বরাবরই দর্শকদের কাছে আলাদা আকর্ষণ তৈরি করে, যার সাম্প্রতিক উদাহরণ এই ভাইরাল রিলসটি।