News update
  • PM Tarique, Modi Are People’s Persons, Says Trivedi     |     
  • Dhaka ranks 15th among world's most polluted cities     |     
  • Food prices edged up in July amid heatwaves, costlier energy     |     
  • Mother, daughter brutally tortured in Kalapara     |     
  • Save Rivers, Save the People; Save Bangladesh     |     

সন্তানের জন্য কেনাকাটা সারলেন রাজ-পরী

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2022-08-02, 5:14pm




অনাগত সন্তানের অপেক্ষায় আপাতত সিনেমার কাজ থেকে দূরে আছেন চিত্রনায়িকা পরীমণি। বাসার বাইরেও তার দেখা নেই বললেই চলে। তবে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে ঠিকই নজরে আছেন পরী।

মঙ্গলবার (২ আগস্ট) বিকেলে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে বেশ কিছু ছবি ও ভিডিও পোস্ট করেছেন পরীমণি। সেখানে দেখা যাচ্ছে। অনাগত সন্তানের জন্য কেনাকাটা করে পুরো রুম ভরিয়ে ফেলেছেন এই দম্পতি।

সম্প্রতি পরীমণির কিছু ছবি নেটিজেনদের নজর কেড়েছে। ছবিতে নায়িকার বেবি বাম্প স্পষ্ট। ঢালি পাড়ার ভবিষ্যৎ মায়ের সেসব ছবিতে ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন নেটিজেনরা। তথ্য সূত্র আরটিভি নিউজ।