News update
  • Ebola outbreak spreading exponentially, UN responders warn     |     
  • Four sworn in as ministers, two more as state ministers     |     
  • Mirza Fakhrul takes oath as 23rd President     |     
  • New President visits Zia, Khaleda’s graves before Bangabhaban oath     |     

অবশেষে নোরা ফাতেহি ঢাকায়

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2022-11-18, 4:57pm




অবশেষে সকল বাধা পেরিয়ে উইমেন লিডারশিপ করপোরেশনের আমন্ত্রণে ঢাকায় পৌঁছেছেন নোরা ফাতেহি। এক দিনের সফর শেষে ১৯ নভেম্বর সকালে ফিরে যাবেন তিনি।

শুক্রবার (১৭ নভেম্বর) সকালে ‘গ্লোবাল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড-২০২২’ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ঢাকায় এসে পোঁছান নোরা। বিষয়টি নিশ্চিত করেন উইমেন লিডারশিপের কর্ণধার মারিয়া।ওই অনুষ্ঠানে নোরা ফাতেহি নারী উদ্যোক্তাদের হাতে ক্রেস্ট তুলে দেবেন। সেই সঙ্গে অনুষ্ঠানস্থলে নোরার কার্যক্রমের ভিডিও ধারণের মাধ্যমে তথ্যচিত্র নির্মাণ করা হবে।

এদিকে নোরা ফাতেহির বাংলাদেশে সফরকে বাধাগ্রস্ত করায় মিরর গ্রুপের চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া রাজুকে গ্রেপ্তার করেছে ডিবি। এর আগে তার বিরুদ্ধে প্রতারণা ও চাঁদাবাজির মামলা করেন ইশরাত মারিয়া স্বর্ণা।

জানা গেছে, এর আগে নোরাকে ঢাকায় আনার জন্য চুক্তি করেছিলেন রাজু। কিন্তু অনুষ্ঠান পরিচালনার অনুমতি না পাওয়ায় সেটি বাতিল হয়। পরবর্তীতে ইশরাত মারিয়া স্বর্ণার সঙ্গে চুক্তি হয় নোরার। এ বিষয়টি মানতে না পেরেই ষড়যন্ত্র শুরু করেন রাজু। তবে সব বাধা পেরিয়ে ঢাকা মাতাতে হাজির নোরা। তথ্য সূত্র আরটিভি নিউজ।