News update
  • Mother, daughter brutally tortured in Kalapara     |     
  • Save Rivers, Save the People; Save Bangladesh     |     
  • 46 maunds (1.65 tons) of hilsa caught in one net in Bay, sold for Tk48.5 lakh     |     
  • Jamaat decides to take part in presidential election     |     
  • PM urges UNOs to work with responsibility for people’s welfare     |     

কুয়াকাটা সৈকতের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন মোশাররফ হোসেন এমপি

Disasters 2026-08-08, 11:57pm

mosharraf-hossain-mp-on-saturday-visited-the-erosion-prone-part-of-kuakata-coast-6b128b5e59ed51e0391e6e783c2e37501786211821.jpg

Mosharraf Hossain MP on Saturday visited the erosion-prone part of Kuakata Coast.



পটুয়াখালী: পর্যটন নগরী কুয়াকাটা সৈকতের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন পটুয়াখালী-৪ (কলাপাড়া–রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এ বি এম মোশাররফ হোসেন এমপি। শনিবার (৮ আগস্ট) বিকেলে তিঁনি সৈকতের বিভিন্ন ভাঙন কবলিত স্থান ঘুরে দেখেন। এসময় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ীসহ পর্যটন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। তিনি কুয়াকাটা সৈকতের ভাঙন রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে আশ্বস্ত করেন স্থানীয়দের।

এসময় তাঁর সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পটুয়াখালী জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, কলাপাড়া উপজেলা বিএনপি'র সভাপতি হাজী হুমায়ুন শিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু প্রমূখ।

পরিদর্শনকালে স্থানীয়রা বলেন, অব্যাহত ভাঙ্গনে কুয়াকাটা সৈকত লাগোয়া গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকির মুখে পড়েছে। সবুজ বনভূমি, মেরিন ড্রাইভ সড়ক ঝুঁকিতে রয়েছে। তাই দ্রুত কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবী জানান স্থানীয়রা। - গোফরান পলাশ