News update
  • Journalist Toufique Imrose Khalidi Dies at 59     |     
  • Former MP Major (retd) Akhteruzzaman Arrested in Dhaka     |     
  • Seoul Ready to Expand Defence Cooperation With Dhaka     |     
  • 7 killed as bus collides with auto-rickshaw in Mymensingh     |     
  • Heatwaves Cost Bangladesh Nearly Tk 77,000 Crore a Year     |     

ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় কখন বজ্রবৃষ্টি হতে পারে

গ্রীণওয়াচ ডেস্ক আবহাওয়া 2026-05-02, 1:27pm

erterte345-7cde133fb4ffb8ba97b3bae6050462f51777706868.jpg




ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় শনিবার (২ মে) রাত ১২টার মধ্যে একাধিক সময়ে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। তিনি তার ফেসবুক পোস্টে এই পূর্বাভাস দেন।

এর আগে, শনিবার(২ মে) সকালে ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন জেলায় ইতোমধ্যে বজ্রসহ বৃষ্টি হয়েছে। 

ময়মনসিংহ বিভাগ: সকাল ৯টার পর থেকে রাত ১২টার মধ্যে সব জেলায় হালকা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কৃষকদের সার ও কীটনাশক প্রয়োগ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ঢাকা বিভাগ: উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোতে সকাল ৯টার পর থেকে রাত ১২টা পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকায় সকাল ১০টা থেকে দুপুর ২টার মধ্যে বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণাঞ্চলে দুপুরের পর থেকে রাত পর্যন্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে।

রংপুর বিভাগ: সকাল ১১টা পর্যন্ত বৃষ্টি থাকতে পারে, এরপর থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত আবহাওয়া তুলনামূলক শুষ্ক থাকতে পারে।

রাজশাহী বিভাগ: সকাল ৯টা থেকে দুপুর ৩টার মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এরপর বৃষ্টির সম্ভাবনা কম।

সিলেট বিভাগ: সারাদিন একাধিকবার মাঝারি থেকে ভারি বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। রোববারও বৃষ্টির প্রবল সম্ভাবনা আছে।

চট্টগ্রাম বিভাগ: সকাল ৯টা থেকে দুপুর ১টা এবং দুপুর ৩টা থেকে রাত ৮টার মধ্যে দুই দফায় বৃষ্টি হতে পারে। ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চট্টগ্রাম ও খাগড়াছড়িতে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে।

খুলনা বিভাগ: দুপুরের আগে বৃষ্টির সম্ভাবনা কম। বিকেলের দিকে উত্তরের কিছু জেলায় হালকা বৃষ্টি হতে পারে।

বরিশাল বিভাগ: বেলা ১১টা থেকে দুপুর ৩টার মধ্যে কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, রোববার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ও বজ্রপাতের তীব্রতা কমতে শুরু করবে। সোমবার সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টি হতে পারে। মঙ্গলবার মূলত ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জেলায় সীমিত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।