News update
  • ADP Implementation Hits Five-Year Low at 1.85%     |     
  • NYC BNP leaders, activists upbeat ahead of Tarique Rahman’s arrival     |     
  • PM off to New York to attend UNGA     |     
  • 8 Killed in Ashulia Garment Factory Fire      |     
  • Apratim Murder Suspects Confessed, Says Home Minister     |     

সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উপকূলে বৃষ্টিপাত, উত্তাল সমুদ্র

আবহাওয়া 2026-08-13, 11:30pm

a-low-in-the-bay-has-whipped-up-reinfall-along-the-coast-for-wednesday-and-thusrday-aug-12-and-13-2bee83858fb5a456cf1c90e75bda3f351786642234.jpg

A low in the bay has whipped up reinfall along the coast for Wednesday and Thusrday Aug 12 and 13.



পটুয়াখালী: উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে অবস্থিত লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে সরে এবং ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ হিসেবে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।

এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা উপকূলে বৈরী আবহাওয়া বিরাজ করছে। আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে৷ গত দুই দিন ধরে থেমে থেমে হালকা থেকে মাঝারী বৃষ্টিপাত হচ্ছে। উত্তাল রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। 

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে আরো ঘনীভূত হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকা দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রা, চট্রগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। 

এদিকে পটুয়াখালী, খুলনা, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা এবং চট্রগ্রাম অঞ্চল সমূহের উপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো বা দমকা হাওয়া বয়ে যেতে পারে। তাই এসব নদী বন্দর সমূহকে ০১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। - গোফরান পলাশ