News update
  • Unease in Japan as Trump uses Pearl Harbor to defend Iran war     |     
  • Congress looks for Trump's exit plan as the Iran war drags on     |     
  • Eid al-Fitr festival celebrated in Bangladesh     |     
  • Eid al-Fitr festival celebrated in Bangladesh     |     
  • Rising Costs Leave Low-Income Families Struggling for Eid     |     

কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছেন ৮ গ্রামের ১০ হাজার মানুষ

উৎসব 2026-03-21, 11:56pm

eid-prayer-was-offered-at-eight-villages-of-kalapara-on-friday-20-march-2026-0ffd63012b0fb149c1099130dbd44b7c1774115783.jpg

Eid prayer was offered at eight villages of Kalapara on Friday 20 March 2026..



পটুয়াখালী: সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে পটুয়াখালীর কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছেন ৮ গ্রামের ১০ মানুষ। রবিবার সকাল সাড়ে নয়টায় সদর উপজেলার ধানখালী ইউনিয়নের উত্তর নিশানবাড়িয়া জাহাগারিয়া শাহ সুফী মমতাজিয়া দরবার শরীফ মাঠে ঈদ-উল-ফিতরের ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। 

এছাড়া চম্পাপুর, সাফাখালী, লালুয়া, ফুলতলী, পাঁচজুনিয়া,  বালিয়াতলী ও কলাপাড়া পৌর শহরের নাইয়া পট্টিতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদ-উল ফিতর উপলক্ষে সকাল থেকে এসব গ্রামে বিরাজ করছে উৎসবের আমেজ। সবচেয়ে বেশি উচ্ছ্বসিত রয়েছে শিশুরা। নামাজ শেষে দেশ ও উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

স্থানীয়ভাবে এরা চট্টগ্রামের এলাহাবাদ সুফিয়া ও চানটুপির অনুসারী হিসেবে পরিচিত। প্রায় ২০০ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে উদযাপন করছে ঈদ। - গোফরান পলাশ