News update
  • Bangladesh officially enters global nuclear energy community     |     
  • BNP standing committee set to meet Friday evening     |     
  • Bhutan PM makes brief stopover in Dhaka     |     
  • 12.5m CFT gas to enter grid tomorrow, 55m more in 4 months     |     
  • Inflation falls to 10-month low at 8.26pc in August     |     

১০১ চুক্তি-সমঝোতা পর্যালোচনায় বাংলাদেশের উদ্যোগ নিয়ে যা জানাল ভারত

গ্রীণওয়াচ ডেস্ক কুটনীতি 2026-09-18, 10:50pm

phridpur_0-a8cd3a66275db6b4aef9c316f96623481789750231.jpg




ভারতের সঙ্গে আওয়ামী লীগ সরকারের আমলে করা ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক পর্যালোচনা করছে বাংলাদেশ। জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি গত সপ্তাহে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। তবে এ বিষয়ে ভারতকে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান মুখপাত্র রণধীর জয়সওয়াল।

চুক্তি ও সমঝোতা স্মারকগুলো নিয়ে বাংলাদেশের পর্যালোচনা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, আমরাও এই বিষয়ে কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদন দেখেছি, কিন্তু আনুষ্ঠানিকভাবে আমাদের কিছুই জানানো হয়নি। স্বাভাবিকভাবেই, ভারত নিজেদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।

গত ১১ সেপ্টেম্বর জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে স্বাক্ষরিত ১০১টি সমঝোতা স্মারক ও চুক্তি পর্যালোচনা করছে সরকার।

জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নুরুল ইসলাম মনি বলেন, আমরা ১০১টি সমঝোতা স্মারক ও চুক্তি পর্যালোচনা করছি এবং আপনারা শিগগিরই এর (পর্যালোচনার) ফলাফল জানতে পারবেন।

চিফ হুইপ বলেন, সরকার বাংলাদেশের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি প্রতিবেশী ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়।