News update
  • Bangladesh Has 1.584m Tonnes of Fertiliser in Surplus      |     
  • July Uprising crimes: Obaidul Quader, six others get death penalty     |     
  • School relocation row halts Gaibandha char children’s learning     |     
  • REHAB president's post declared vacant over loan default     |     
  • China criticises idea it is in 'malicious competition' over AI     |     

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মের ছুটি কমল এক সপ্তাহ, শনিবারের ছুটি বহাল

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2024-06-20, 6:29pm

hjkewuriquro-a12b7ca43e01cc26eec93f3900c20e5e1718886577.jpg




ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ২০ দিনের যে ছুটি চলছে, তা কমিয়ে আনা হতে পারে বলে চলছিল গুঞ্জন।

বৃহস্পতিবার (২০ জুন) সিদ্ধান্ত আসার কথা ছিল। অবশেষে জানা গেল, গরমের ছুটি এক সপ্তাহ কমিয়ে সরকারি স্কুল খুলবে ২৬ জুন। যদিও শনিবারের ছুটি বহাল থাকবে। শিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

২০২৩ শিক্ষাবর্ষে শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ছুটি বাতিল করা হয়। সে বছরে ছুটি বাতিলের যুক্তি ছিল, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় শিক্ষাপ্রতিষ্ঠান ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। এর আগে নির্বাচনি কার্যক্রম শুরু হবে। সেই কারণে ছুটি বাতিল করা হয়।

আর এবার ছুটি বাতিল হতে পারে যে গুঞ্জন ছিল, তাতে জানা যায়, নতুন কারিকুলামে চলতি বছরের বেশ গ্যাপ রয়েছে। শীত ও অতিগরমের কারণে এবার সপ্তাহ দুয়েকের মতো শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। সেই ক্ষতি পোষাতে গ্রীষ্মের ছুটি কাটছাঁট করা হতে পারে। 

সে সময় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) প্রফেসর সৈয়দ জাফর আলী গণমাধ্যমে বলেন, গ্রীষ্মের ছুটি কমানোর বিষয়ে একটি প্রস্তাব রয়েছে। এখন কী করবে, সেই সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয়ের।

এরপর বৃহস্পতিবার জানা গেলে, ২৬ জুন থেকে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে।