News update
  • Bangladesh Has 1.584m Tonnes of Fertiliser in Surplus      |     
  • July Uprising crimes: Obaidul Quader, six others get death penalty     |     
  • School relocation row halts Gaibandha char children’s learning     |     
  • REHAB president's post declared vacant over loan default     |     
  • China criticises idea it is in 'malicious competition' over AI     |     

বন্যায় স্থগিত সিলেট বিভাগের এইচএসসি পরীক্ষা

গ্রীণওয়াচ ডেস্ক পরীক্ষা 2024-06-20, 4:21pm

iuuqwurq9r-9695dfa0fe62d4cef1329eecd3e05e631718878917.jpg




সিলেট বিভাগের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৮ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। বন্যা পরিস্থিতির কারণে বৃহস্পতিবার (২০ জুন) এই সিদ্ধান্ত নিয়েছে  শিক্ষাবিভাগ।

সিদ্ধান্ত অনুযায়ী, ৯ জুলাই থেকে যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল সেগুলো যথারীতি চলবে।

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কমিটির প্রধান ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান গণমাধ্যমে তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ৩০ জুন থেকে এই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বন্যার কারণে আজ বৃহস্পতিবার শিক্ষাবিভাগ এ সিদ্ধান্ত নিয়েছে।