News update
  • RMG exports to UK almost $1bn in first two fiscal months     |     
  • Trump Rejects Iran Proposal to Reopen Strait of Hormuz     |     
  • Govt to Buy Rooftop Solar Power at Tk 10.50 Per Unit     |     
  • Over 30 tourism clusters being developed in country: PM      |     
  • Bangladesh, US sign strategic civil nuclear cooperation agreement     |     

বন্যাদুর্গতদের পাশে ঢাবির ৬৯ ব্যাচের শিক্ষার্থীরা

ক্যাম্পাস 2024-09-11, 1:11am

Curzon Hall of Dhaka University.



দেশের বন্যা দূর্গত মানুষের সহায়তায় প্রধান উপদেষ্টার ত্রান তহবিলে ৫ লাখ টাকা জমা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৬৯ সালের শিক্ষার্থীদের সংগঠন ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সতীর্থ ঊনসত্তর’। ৭২ ঊর্ধ্ব বয়সীদের  সংগঠনটির সদস্যরা ব্যক্তিগতভাবে এই অর্থ অনুদান দিয়েছেন। বাংলাদেশ ব্যংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এই সংগঠনের সভাপতি। 

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সংগঠনের মহাসচিব শাহজালাল ফিরোজ ও নির্বাহী সদস্য কে এম এইচ শহিদুল হক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও বর্তমানে  ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রনালয়ের উপদেষ্টার নাহিদ ইসলামের মাধ্যমে  প্রধান উপষ্টোর ত্রাণ তহবিলে অনুদানের পে-অর্ডার হস্তান্তর করেন।