News update
  • ADP Implementation Hits Five-Year Low at 1.85%     |     
  • NYC BNP leaders, activists upbeat ahead of Tarique Rahman’s arrival     |     
  • PM off to New York to attend UNGA     |     
  • 8 Killed in Ashulia Garment Factory Fire      |     
  • Apratim Murder Suspects Confessed, Says Home Minister     |     

তানজিদের ফিফটি, অস্ট্রেলিয়ায় দাপট দেখাচ্ছে বাংলাদেশ

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2026-08-14, 9:19am

img_20260814_091852-cd86b0d8d4db2c1c8da343c418f1f3d51786677549.jpg




অজিদের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাটিংয়েও দাপট দেখাচ্ছে টাইগাররা। মুমিনুল ব্যর্থ হলেও ফিফটি তুলে নিয়েছেন গত মে মাসে সিলেটে পাকিস্তানের বিপক্ষে টেস্টে অভিষেক করা তানজিদ হাসান তামিম।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৯ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৭৪ রান। তানজিদ তামিম ৭৪ ও ২১ রানে ব্যাট করছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

শুক্রবার (১৪ আগস্ট) ১ উইকেটে ৯৬ রানে দিনের খেলা শুরু করে বাংলাদেশ। ৬০ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শুরু করেন মুমিনুল হক ও তানজিদ। 

সেই জুটি একশ ছোঁয়ার পথে। ইতোমধ্যে ক্যারিয়ারের প্রথম ফিফটি ছুঁয়ে ফেললেন তানজিদ। ৩২ রানে দিনের খেলা শুরু করেছিলেন তিনি। অন্য প্রান্তে ৩৫ রানে দিন শুরু করেন মুমিনুল।

৩৬তম ওভারের শেষ বলে জশ হ্যাজলউডের বলে সিঙ্গেল নিয়ে ফিফটি উদযাপন করেন তানজিদ। ১০২ বলের ইনিংসে ছিল ৫ চার। বাংলাদেশ মাত্র ৭০ রানে পিছিয়ে।