News update
  • Hili land port highway upgrade delayed again, cost Tk 588cr up     |     
  • Tarique vows quick execution of Teesta Master Plan if elected     |     
  • How Undecided voters May Decide the Election     |     
  • Nearly one million security personnel to guard BD elections     |     

জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের অধিনায়ক মোসাদ্দেক

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2022-08-02, 8:51am




জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন মোসাদ্দেক হোসেন।

দ্বিতীয় ম্যাচে আঙুলের ইনজুরিতে পড়ায় চলমান জিম্বাবুয়ে সফর থেকে ছিটকে যান বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক নুরুল হাসান সোহান। ফলে তার পরিবর্তে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন মোসাদ্দেক। 

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ১৭ রানে হেরেছিলো বাংলাদেশ। তবে দ্বিতীয় টি-টোয়েন্টি মোসাদ্দেকের আগুন বোলিংয়ে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারায় টাইগাররা। এতে সিরিজে সমতা আনতে পারে বাংলাদেশ। বল হাতে ২০ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন মোসাদ্দেক। 

বাংলাদেশ ক্রিকেট দলের ফিজিও মুজাদ্দেদ আলফা সানি জানিয়েছেন, বাঁ-হাতের তর্জনীতে চিড় ধরা পড়ায়, তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন সোহান। 

সোহানের পরিবর্তে শেষ ম্যাচে বাংলাদেশ দলে সুযোগ পেয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদুল্লাহকে, এই সিরিজের জন্য বিশ্রাম দেয়া হয়েছিলো। তবে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে আছেন তিনি।  তথ্য সূত্র বাসস।