News update
  • Covered van hits Gazipur police patrol team, killing SI, BNP leader     |     
  • Korean City scrambles to rescue dusky shark after it returns to canal     |     
  • PM inspects Mongla Port, Sundarbans, proposed economic zone     |     
  • Early winter cucumber brings hope of bumper harvest in Sirajganj     |     
  • Saudi coalition intercepts Houthi missile after blasts in Riyadh     |     

প্রথম দিনের অনুশীলনে নেই মিরাজ, নেপথ্যে যে কারণ

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-06-15, 1:18pm

img_20250615_131832-20638f2ad56e83bdd22ae74488b753ce1749971936.jpg




তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে গিয়েছে বাংলাদেশ দল। গতকাল অনুশীলন না করলেও জিম সেশন এবং একটি ভলিবল ম্যাচ খেলেছে টাইগাররা। তবে প্রথম দিনের অনুশীলনে উপস্থিত হতে পারেননি মেহেদী হাসান মিরাজ।

রোববার (১৫ জুন) গলে প্রথমবার অনুশীলনে নেমেছে নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমরা। একে একে অনুশীলন মাঠে দেখা গেছে নাহিদ রানা, জাকের আলিদের। তবে অনুশীলনে দেখা যায়নি মেহেদী হাসান মিরাজকে।

জানা গেছে, জ্বরের কারণে অনুশীলনে যোগ দিতে পারেননি মিরাজ। ম্যাচের দুই দিন আগে মিরাজের অনুশীলনে না থাকাটা অস্বস্তির অধিনায়ক শান্তর জন্য।

আগামী ১৭ জুলাই শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। টেস্ট সিরিজ শেষে ২, ৫ ও ৮ জুলাই হবে বাংলাদেশ-শ্রীলঙ্কার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সেটাই হবে মিরাজের অধিনায়কত্বের প্রথম পরীক্ষা।

উল্লেখ্য, শ্রীলঙ্কার বিমানের ওঠার আগেই টাইগারদের ওয়ানডে দলের নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন মিরাজ।