News update
  • France Arrests More Than 1,300 After Nationwide Protests     |     
  • Dhaka ranks world's third most polluted city this morning     |     
  • Soldiers Guard Milan as Thousands Protest Across Europe     |     
  • Cheese Industry Thrives In Thakurgaon Villages      |     
  • Guterres alarmed at Israel’s sweeping closures after deadly Hebron attack     |     

আরও এক ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেলেন সাকিব

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-06-22, 8:53pm

img_20250622_205143-3e77fd87dca9a2843c40122466c67a991750604003.jpg




দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে রয়েছেন সাকিব আল হাসান। সবশেষ পিএসএলে খেলতে দেখা গিয়েছিল তাকে। কয়েকদিন আগেই সাকিবকে দলে ভিড়িয়েছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) এর দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সে। এবার আরও একটি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পেয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাক্স সিক্সটি ক্রিকেট লিগে খেলবেন সাকিব। রোববার (২২ জুন) নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করে এই তথ্য নিশ্চিত করেছে সিক্সটি ক্রিকেট কর্তৃপক্ষ। তবে কোন দলের হয়ে খেলবেন তা এখনও জানা যায়নি। 

এই টুর্নামেন্টের দ্বিতীয় আসরে সাকিব ছাড়াও খেলবেন মোহাম্মদ নবী, কাইল মেয়ার্স, ডেভিড মালান, অ্যালেক্স হেলস, থিসারা পেরেরাদের মতো তারকারা। 

উল্লেখ্য, আগামী ১৬ জুলাই আইল্যান্ডে মাঠে গড়াবে ৮ দলের ম্যাক্স সিক্সটি টি-টেন টুর্নামেন্টের দ্বিতীয় আসর। যা চলবে এক সপ্তাহব্যাপী। ২৩ জুলাই মাঠে গড়াবে এই টুর্নামেন্টের ফাইনাল। টুর্নামেন্টের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ক্যারিবিয়ান টাইগার্স।