News update
  • REHAB president's post declared vacant over loan default     |     
  • China criticises idea it is in 'malicious competition' over AI     |     
  • UP elections to be held in 7 phases, 1st phase on Nov 12     |     
  • Govt Launches Major Plan to Combat Pollution in Dhaka Rivers      |     
  • New warnings about risks of AI to humanity revive the debate     |     

যে কারণে চট্টগ্রামে নেপালি উড়োজাহাজের জরুরি অবতরণ

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-12-01, 3:13am




নেপালের একটি উড়োজাহাজ চট্টগ্রামে জরুরি অবতরণ করেছে। বুধবার (৩০ নভেম্বর) রাতে যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে উড়োজাহাজটি। ব্যাংকক যাওয়ার পথে এ ঘটনা ঘটে। তবে উড়োজাহাজের যাত্রীরা নিরাপদে আছেন।

এ ব্যাপারে বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার তাসলিম আহমেদ বলেন, রয়েল নেপাল এয়ারলাইনসের একটি উড়োজাহাজ যান্ত্রিক ত্রুটির কারণে বুধবার রাত ৮টা ৩৫ মিনিটে জরুরি অবতরণ করে। উড়োজাহাজটি কাঠমান্ডু থেকে ব্যাংকক যাচ্ছিল।

তিনি বলেন, উড়োজাহাজটিতে ১৫০ যাত্রী ও ৯ ক্রু ছিল। যান্ত্রিক ত্রুটি সারানোর পর উড়োজাহাজটি আবার উড্ডয়ন করবে। তথ্য সূত্র আরটিভি নিউজ।