News update
  • July Uprising crimes: Obaidul Quader, six others get death penalty     |     
  • School relocation row halts Gaibandha char children’s learning     |     
  • REHAB president's post declared vacant over loan default     |     
  • China criticises idea it is in 'malicious competition' over AI     |     
  • UP elections to be held in 7 phases, 1st phase on Nov 12     |     

৩ রাজনৈ‌তিক দলের সঙ্গে বৈঠক চেয়েছেন পিটার হাস

গ্রীণওয়াচ ডেক্স খবর 2023-11-13, 6:56pm

resize-350x230x0x0-image-247750-1699876717-147d459244b46c47cef7f5be08db234b1699880190.jpg




দেশের তিন‌টি প্রধান রাজনৈ‌তিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকের অনুরোধ করেছেন ঢাকায় নিযুক্ত মা‌র্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বাংলাদেশের আসন্ন নির্বাচ‌ন ইস্যুতে এ বৈঠকের অনুরোধ করেছেন তিনি।

সোমবার (১৩ নভেম্বর) ঢাকার মা‌র্কিন দূতাবাসের মুখপাত্র স্টিফেন ইবে‌লি এক বিবৃতিতে এ তথ্য জানান।

এতে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র একটি শান্তিপূর্ণ উপায়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। যুক্তরাষ্ট্র সব পক্ষকে (রাজ‌নৈ‌তিক দলগু‌লো‌কে) সহিংসতা পরিহার এবং সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না।

মার্কিন যুক্তরাষ্ট্র সব পক্ষকে পূর্বশর্ত ছাড়াই সংলাপে যুক্ত হওয়ার আহ্বান জানায়।

যারা গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ন করবে তাদের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসানী‌তি (‌থ্রিসি) কার্যকর থাকবে বলে বিবৃতিতে উল্লেখ করা হ‌য়ে‌ছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।