News update
  • Rooppur NPP Unit-1 completes nuclear fuel loading     |     
  • Remittance surges 56.4% to $1.44 billion in 11 days of May     |     
  • PM seeks OIC support in resolving Rohingya crisis     |     
  • Influencer Kaarina Kaisar taken abroad for urgent treatment     |     
  • Cumilla sees sharp rise in crimes in April; public concern grows     |     

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে ৫ জন নিহত

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2026-03-28, 12:00am

erwrwerqweqw-e944a54cd5659f6815fd7b4db436f0881774634448.jpg




টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে নারী-শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে, তারা একই পরিবারের সদস্য বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলাটেংগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল রেলস্টেশন ফাঁড়ি এসআই মিজানুর রহমান।  

তিনি জানান, ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস উপজেলার ধলাটেংগর এলাকায় এলে তেল শেষ হয়ে যায়। এ সময় বেশ কয়েকজন যাত্রী বাস থেকে নেমে যান। এবং তারা ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাশেই রেল লাইনে বসে গল্প করছিলেন। 

এরই মধ্যে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন সেখানে এসে পড়লে, তারা সরে যাওয়ার আগেই ট্রেনে কাটা পড়েন। এতে এক শিশু, তিনজন নারী ও একজন পুরুষ ঘটনাস্থলেই নিহত হয়েছেন বলে জানান এসআই মিজান।