News update
  • Bangladesh wants to “reset” ties with India: Humaiun Kobir     |     
  • Married at 13, pregnant and starving: Child brides of Yemen     |     
  • Old global order must change as power shifts to emerging economies     |     
  • Two-day ‘Nazrul Dance Festival 2026’ underway at BSA     |     
  • MPO-listed teachers’ eligibility for local polls rests with EC: Shahe Alam     |     

পদ্মা সেতুতে তিন দিনে ১১ কোটি টাকা টোল আদায়

গ্রীণওয়াচ ডেস্ক ট্যাক্স 2022-07-11, 8:20am




দেশের সবচেয়ে বড় অবকাঠামো পদ্মা সেতু। সেতু চালু হওয়ার পর প্রথমবারের মতো এক দিনে ৪ কোটি টাকা আদায়ের রেকর্ড। তিন দিনে (গত বৃহস্পতিবার রাত ১২টা থেকে শনিবার বেলা ১১টা ৫৯ মিনিট পর্যন্ত) ৭৪ হাজার ২২২টি গাড়ি সেতুর ওপর দিয়ে যাওয়া-আসা করেছে। এতে ১০ কোটি ৯৭ লাখ ৯ হাজার ৬০০ টাকা টোল আদায় হয়েছে।

আজ রোববার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বাসেক) এসব তথ্য নিশ্চিত করেছে।

সেতু কর্তৃপক্ষ জানায়, পদ্মা সেতুতে বৃহস্পতিবার গাড়ি যাওয়া-আসা করেছে ২২ হাজার ৭০৩টি। এতে করে টোল আদায় হয়েছে ৩ কোটি ১৬ লাখ ৫১ হাজার ৬৫০ টাকা। শুক্রবার গাড়ি যাওয়া-আসা করেছে ৩১ হাজার ৭২৩টি। টোল আদায় হয়েছে ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা। গতকাল শনিবার ১৯ হাজার ৭৯৬টি গাড়ি যাওয়া-আসা করেছে। টোল আদায় হয়েছে ২ কোটি ৭৩ লাখ ৮৮ হাজার ৩০০ টাকা।

পদ্মা সেতুর দু-প্রান্তেই টোল প্লাজা। একটি মাওয়া, অন্যটি জাজিরা। গত তিন দিনে মাওয়া প্রান্তের টোল প্লাজা হয়ে ৪৪ হাজার ৫৭৫টি যানবাহন সেতু পার হয়েছে। এতে করে ৫ কোটি ৮২ লাখ ৪২ হাজার ৫৫০ টাকা টোল আদায় হয়েছে। আর জাজিরা প্রান্তের টোল প্লাজা হয়ে সেতু পার হয়েছে ২৯ হাজার ৬৪৭টি গাড়ি। এতে করে টোল আদায় হয়েছে ৪ কোটি ২৭ লাখ ৩৭ হাজার ৫০ টাকা।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করেন। পরদিন ২৬ জুন সকাল থেকে সেতুতে যানবাহন চলাচল শুরু হয়। তথ্য সূত্র আরটিভি নিউজ।