News update
  • Lionel Messi scores 4 goals, helps Inter Miami to 7-1 win over Montreal     |     
  • China sends tunnel experts for rescue operations in Nepal     |     
  • Kaptai Dam gates opened to 1 foot as lake water rises     |     
  • Nepal-China flood death toll rises to 691, more than 3,000 missing     |     
  • International Day of the Disappeared Today: 250 Cases Probed     |     

ভাঙ্গায় গাড়িচাপায় ৩ বন্ধু নিহত

গ্রীণওয়াচ ডেস্ক দূর্ঘটনা 2026-08-30, 8:38am

phridpur-26cdfb214c4930bec4b09a320de681f81788057528.jpg




ফরিদপুরের ভাঙ্গা গোলচত্বর দেখে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিন বন্ধু প্রাণ হারিয়েছেন। গতকাল শনিবার (২৯ আগস্ট) রাতে ঢাকা-ফরিদপুর মহাসড়কের নওপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের চয়ন মোল্লা (২৩), তার বন্ধু নয়ন (২৩) ও সজীব শেখ (২৪)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার পর নগরকান্দা থেকে তিন বন্ধু মিলে একটি মোটরসাইকেলে ভাঙ্গা গোলচত্বরে ঘুরতে যান। এরপর ঘোরাঘুরি শেষে তারা বাড়ির উদ্দেশে রওনা দেন। এ সময় তারা ভাঙ্গা উপজেলার নওপাড়া এলাকায় পৌঁছালে একটি অজ্ঞাত গাড়ি মোটরসাইকেলটিকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক চয়ন নিহত হন। এ সময় অপর দুইজন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার আরও অবনতি হলে রাতেই তাদের ঢাকায় পাঠানো হলে পথিমধ্যে একজন ও ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী তিন তরুণের মৃত্যু হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।