News update
  • SSC and Equivalent Exams Begin Nationwide     |     
  • US, Iran Signal War Readiness as Talks Hang in Balance     |     
  • Bangladesh, EU Push for FTA, Investment Pact Talks     |     
  • Over 1.14cr workers sent to Middle East in 22 years     |     
  • BNP finalizes 36 nominations for women’s seats in Parliament     |     

মালিবাগে বাস-ট্রেন সংঘর্ষ

গ্রীণওয়াচ ডেস্ক দূর্ঘটনা 2023-03-22, 9:58pm

resize-350x230x0x0-image-216888-1679499478-33831399c3eee7339e81d02489b1ae581679500737.jpg




রাজধানীর মালিবাগ রেলগেটে বাস-ট্রেনে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ব্যাপক হতাহতের আশঙ্কা করছেন স্থানীয়রা।

রেলওয়ে থানার ডিউটি অফিসার উপ পরিদর্শক মোখলেসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে ছেড়ে যাওয়া পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি সোহাগ পরিবহনের একটি এসি বাসকে ধাক্কা দেয়। রেল পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছেন।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাসেল ফারুক জানান, বুধবার রাত ৯টা ২ মিনিটের দিকে মালিবাগ রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। উদ্ধার তৎপরতা চলছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।