News update
  • Clean energy transition needs land; can it help restore it too?     |     
  • Ruhul Kabir Rizvi Named BNP Acting Secretary General     |     
  • Over 770 US Service Members Killed or Injured in Iran War     |     
  • Mirza Fakhrul Elected Bangladesh’s 23rd President     |     
  • Fakhrul Dreams of a Happy, Prosperous Bangladesh     |     

কলাপাড়ায় অটো রিকশা উল্টে চালকের মৃত্যু

দূর্ঘটনা 2025-04-09, 11:30pm

cng-autorickshaw-turns-turtle-in-a-roadside-ditch-in-kalapara-07dbe14a9719dd20469f3dd33ef1848a1744219811.jpg

Representational image.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় নিজের অটো রিকশার নিচে চাঁপা পড়ে চালক মো. জাহাঙ্গীর হাওলাদারের  (৪৭) মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৯ টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের হাফেজপ্যাদার হাট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। মৃত জাহাঙ্গীর একই  ইউনিয়নের লোন্দা গ্রামের মো. খালেক হাওলাদারের ছেলে।

সূত্র জানায়, ১০ টাকা কেজির চাল নিয়ে বাসায় ফেরার পথে যান্ত্রিক ত্রুটির কারনে অটো রিকশাটি উল্টে রাস্তার বাইরে পড়ে যায়।

কলাপাড়া থানার ওসি মো. জুয়েল  ইসলাম বলেন, তার লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে কোন মামলা হয়নি। - গোফরান পলাশ