News update
  • Mount Everest season opens late, despite huge ice block, high travel costs     |     
  • 2 more children die with measles-like symptoms in Sylhet     |     
  • Dhaka again ranks world’s most polluted city Friday morning     |     
  • Speed up nationality verification for ‘illegal’ migrants: Delhi     |     
  • Rosatom Launches Bangladesh's First Nuclear Power Plant     |     

তিন হজ এজেন্সির বিরুদ্ধে নেশাজাতীয় দ্রব্য পাচারের অভিযোগ

গ্রীণওয়াচ ডেস্ক ধর্মবিশ্বাস 2024-07-01, 6:56am

rgertert-f057ecfd1173179dfa9f987287ab9b551719795398.jpg




দেশের তিন হজ এজেন্সি খেদমা, আত তাবলিক এবং জিলহজ ট্রাভেলসের বিরুদ্ধে নেশাজাতীয় দ্রব্য পাচারের অভিযোগ উঠেছে।

রোববার (৩০ জুন) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‌‌‘গত ১২ জুন হজযাত্রীদের শেষ ফ্লাইটের দিনে এ ঘটনা ঘটে। ওইদিনই রাজধানীর বিমানবন্দর থানায় জিডি করা হয়েছে।’

মো. সাইফুল ইসলাম বলেন, ‘এজেন্সি খেদমা, আত তাবলিক এবং জিলহজ ট্রাভেলস এ ঘটনার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে সিগারেট, বিড়ি, জর্দা, গুল ও পান। এগুলো খাওয়া বাংলাদেশে স্বাভাবিক ঘটনা হলেও সৌদি সরকার বিষয়টি গুরুতর অভিযোগ হিসেবে বিবেচনা করে।’

এ বিষয়ে জানতে অভিযুক্ত হজ এজেন্সি কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি। আরটিভি




Copied from: https://www.rtvonline.com/bangladesh/280635