News update
  • Two parties join hands to create unrest in country: PM     |     
  • PM Urges People of All Faiths to Build Desired Bangladesh     |     
  • Bangladesh Moves to Tap Vast Potential of Blue Economy     |     
  • Five-Day Holiday Rush: Crowds Swamp Dhaka Bus Terminals     |     
  • Dhaka Ranks Seventh Among 126 Cities on Tuesday     |     

নির্বাচন নিয়ে কোনো চাপ নেই : ইসি রাশেদা

গ্রীণওয়াচ ডেক্স নির্বাচন 2023-11-23, 5:30pm

resize-350x230x0x0-image-249095-1700737766-16da11acdc9a9372248b13b7d57a8d041700739030.jpg




নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, নির্বাচন নিয়ে আমাদের কোনো চাপ নেই। আমরা কোনো চাপে বিশ্বাসী না।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুর ২টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, আগামী নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, সেজন্য আজ এ সভা করা হচ্ছে। নির্বাচনের কাজের সঙ্গে যারা জড়িত, তারা আজ এখানে উপস্থিত আছেন। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে বিভিন্ন বিষয় তাদের সঙ্গে আলোচনা হয়েছে। আমরা সবাই আন্তরিকতার সঙ্গে কাজ করে একটি সুন্দর নির্বাচন সম্পন্ন করতে চাই।

তিনি আরও বলেন, ভোটারদের নিরাপত্তার জন্য আগে আইনে কোনো শাস্তিমূলক ব্যবস্থা ছিল না। এখন যদি কোনো ভোটারকে ভোট দিতে আসতে না দেওয়া হয় বা ভয়ভীতি দেখানো হয়, তাহলে ব্যবস্থা নেওয়ার আইন করা হয়েছে। ভোটারদের নিরাপত্তা নিয়ে তাই ভয়ের কোনো কারণ নেই। তথ্য সূত্র আরটিভি নিউজ।